সাভারে সড়ক দূর্ঘটনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে দুই বাসের সংঘর্ষে চারজনের মৃত্যু

 

ঢাকা প্রতিনিধিঃ সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে দুই বাসের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।  সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিবিসি বাংলাকে বলেন, বুধবার রাত দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।  তিনি বলেছেন, ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি অ্যাম্বুলেন্স সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে তা রোড ডিভাইডারে উঠে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

এসময় অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের দুইটি বাসের ধাক্কা লাগলে অ্যাম্বুলেন্সটির পেছনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।  

এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় এবং পরে সে আগুন বাস দুইটিতেও ছড়িয়ে পড়ে।  নিহত চারজনই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।  আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যাবার কারণে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মি. আলম।  তাদের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরবর্তী পোষ্ট সমূহ পূর্ববর্তী পোষ্ট সমূহ
আপনার কমেন্ট লিখুন
comment url